রিফান্ড এবং রিটার্ন পলিসি
⚠️ বিশেষ দ্রষ্টব্য: ফিডিং আইটেম (যেমন: ফিডার, চুষনি, চামচ) হাইজিন বা স্বাস্থ্যগত কারণে ব্যবহার করার পর ফেরত নেওয়া হয় না।
রিটার্ন বা এক্সচেঞ্জ করার শর্তসমূহ:
- পণ্য হাতে পাওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনেই চেক করে নিন। ভাঙা বা ভুল পণ্য হলে তাৎক্ষণিকভাবে ফেরত দিন।
- যদি পণ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকে, তবে পণ্য পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে (প্রমাণ হিসেবে আনবক্সিং ভিডিও থাকলে ভালো হয়)।
- পণ্যটি অবশ্যই অব্যবহৃত অবস্থায় এবং অরিজিনাল প্যাকেজিং-সহ থাকতে হবে।
রিফান্ড পলিসি:
- যদি আপনি অগ্রিম পেমেন্ট করে থাকেন এবং পণ্যটি স্টকে না থাকে, তবে আমরা ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড করে দিব।
- আমাদের ভুলের কারণে রিটার্ন হলে ডেলিভারি চার্জ আমরা বহন করব।
- আপনার ব্যক্তিগত পছন্দের কারণে (যেমন: কালার ভালো লাগছে না) রিটার্ন করতে চাইলে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে।
যেকোনো প্রয়োজনে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।